প্রকাশিত

২৩/১১/২০২৬ ০৬:৫১:২৪ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে ১৯টি বিষ্ফোরক দ্রব্য ও ০৭ বোতল সিরাপ উদ্ধার এসআরবি ও বিজিবি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৬:৫১:২৪ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে  ১৯টি বিষ্ফোরক দ্রব্য ও ০৭ বোতল সিরাপ উদ্ধার এসআরবি ও  বিজিবি

এসআরবি-৯ ও বিজিবির যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে ১৯টি বিষ্ফোরক দ্রব্য ও ০৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সিলেট জৈন্তাপুর এসআরবি-৯, সদর কোম্পানী, সিলেট এবং ৪৮ বিজিবি, একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৩/১১/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন শ্রীপুর চা-বাগানের পাশে একটি টিলার ওপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে যৌথ আভিযানিক দলটি আনুমানিক রাত ১২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছে আশপাশে ব্যাপক তল্লাশি করে ঝোপের মধ্যে পড়ে থাকা ০২টি পলিথিনের ভেতর থেকে ১৯টি (২.৩৫০ কেজি) পাওয়ার জেল এবং ০৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে। 

উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে এসআরবি-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো উল্লেখ করেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

কেএন

Advertisement
Advertisement
Advertisement