প্রকাশিত

১৭/১১/২০২৫ ০৪:৫৭:২৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৪:৫৭:২৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৫১ হাজার ৬০০ টাকা
সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপি'র সদস্যরা কানাইঘাট উপজেলার বাদশা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করেন। বিষয়টি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের শূন্য লাইন থেকে ৮০০ গজ ভেতরে বাদশা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ১৫০ কেজি পেঁয়াজ, ১ হাজার ৯৪৫ কেজি সুপারি এবং দুইটি পিকআপ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩৫ লাখ ১৬ হাজার টাকা। এর আগে রোববার (১৬ নভেম্বর) আরেক অভিযানে ১ হাজার ১৩০ কেজি পেঁয়াজ ও একটি পিকআপ জব্দ করে বিজিবি। এসব মালামালের মূল্য ১৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টম্‌স এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


শুভ প্রতিদিন/এমকে