প্রকাশিত

১৬/১২/২০২৫ ০৬:৪১:৪৫ অপরাহ্ন

এক্সক্লুসিভ

সরেজমিন প্রতিবেদন

নগরের সৈয়দ মুগনির ১১ শহীদের পরিবার আজও স্বীকৃতি পায়নি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৬:৪১:৪৫ অপরাহ্ন

ছবি: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের সৈয়দ মুগনী এলাকায় ১১ শহীদের কবরস্থান। ইনসেটে-শহীদ পরিবারের সদস্য মো. নুরুল ইসলাম। যিনি শহিদদের দাপনকালে উপস্থিত ছিলেন।।

১৯৭১ সাল। ছিলো রমজান মাস। সময়টা ছিলো দুপুর। কেউ ছিলেন তেলাওয়াতে, কেউ ছিলেন ঘরের কাজে ব্যস্ত। এমন সময় মিলিটারীরা এক এক করে ১১ জন নারী পুরুষকে ধরে নিয়ে যায়। স্থানীয় ইলাশকান্দি মাঠে তাদেরকে জড়ো করা হয়। এরপর গুলি করে হত্যা করে লাশ ফেলে যায় তারা। দুইদিন পর লাশগুলো ছিন্ন বিচ্ছিন্ন লাশগুলো এনে স্বজনরা জানাজা ও দাফন সম্পন্ন করেন। সিলেট নগরের সৈয়দ মুগনি এলাকায় তাদের লাশ যেখানে দাফন করা হয়। সে এলাকায় গেলেই আল্লাহু লেখা একটি কবরস্থান চোখে পড়ে। যেখানে দুটি কবরস্থানে আছে তাদের স্মৃতি চিহ্ন। কিন্তু নিহতদের পরিবার আজও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পায়নি। এমন অভিযোগ নগরের ১১ শহীদ পরিবারের এক সদস্যের।
বলছিলাম সিলেট নগরের ৬ নং ওয়ার্ডের সৈয়দ মুগণি এলাকার ১১ শহীদের কথা। যারা ১৯৭১ সালের রমজান মাসে পাকিস্তানী মিলিটারীদের হাতে শহীদ হন। সেসময়কার লাশ দাফনের সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে ১১ জন শহীদের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও ছিলেন। কবরস্থানের সাইবোর্ডে যে ৬ জনের নাম লিখা আছেন হচ্ছেন-সৈয়দ মুগনির মুসলিম মিয়ার পুত্র মকররম উল্লাহ উরফে মঞ্জু মিয়া, ইনুস মিয়ার পুত্র ইদু মিয়া, ইনুস মিয়ার স্ত্রী কুলসুম বিবি, ময়না মিয়ার মেয়ে পুতুল বিবি, স্থানীয় বাসিন্দা রহিমা বিবি নুরুল ইসলাম চৌধুরী হীরা মিয়া, তার বাড়ির গৃহকর্মী আব্দুর রহমানসহ ১১ জন। এদের মধ্যে চারজনের নাম ঠিকানা কিংবা পরিচয় মিলেনি। এই ১১ জনকেই দাফন করা হয় সেখানে।

সৈয়দ মুগণি এলাকার ৪/১৮ নং বাসার বাসিন্দা মরহুম আবদুল মুতলিবের পুত্র প্রবীণ ব্যক্তিত্ব নুরুল ইসলামের বয়স এখন ৭২ বছর। তিনি সেদিন এলাকায় ছিলেন না। দরগাহ মহল্লা এলাকায় ছিলেন। তার এক ফুফুতো ভাই মাখন মিয়ার পায়ে সেদিন গুলি লাগে। মাখন মিয়া আহত অবস্থায় দরগা এলাকায় চিকিৎসার জন্য গেলে নুরুল ইসলাম জানতে পারেন সে ঘটনা। তখন এলাকায় আসেন স্বজনদের উপর ঘটে যাওয়া এ নির্মমতার খবর শুনে। নুরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ঘটনার দুইদিন ভয়ে কেউ সেখানে যাননি। এলাকার কেউ ঘর থেকে বের হননি। তৃতীয় দিন সেখানে পরিবারের অনেক লোকজন যান। ততক্ষণে লাশগুলো শিয়াল কুকুর খেয়ে ছিন্নভিন্ন করে ফেলে। এই ছেড়া কাটা লাশগুলোই এনে সৈয়দ মুগনির কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় নিহত শহীদ মকরম উল্লাহর নাতি রুবেল আহমদ এ প্রতিবেদককে বলেন তাদের এলাকায় সেদিন যে নৃশংসা চালানো হযেছিলো তা বড় হয়ে জানতে পারেন। শহীদ পরিবারের সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ব করলেও সরকারী ভাবে এর কোনো স্বীকৃতি না পাওয়ায় মনে অনেক দুঃখ। তিনি জানান তাদের এলাকার ২০০৩ সালে নগরের ৬ নং ওয়ার্ড
বিজয় দিবস উদযাপন পরিষদেও পক্ষ থেকে একটি অনুষ্ঠান করে শহীদ পরিবারগুলোকে সম্মাননা দেয়া হয়েছিলো। সেখানে তৎকালীন সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রধান অতিথি ছিলেন। এই অনুষ্ঠানে পাওয়া ক্রেস্টই তাদের একমাত্র স্মৃতি। তিনি বলেন শহীদদের পরিবারের চিটি দিয়ে সরকার থেকে তখন সমবেদনা জানানো হয়েছিলো।
এরপর আর কেউ গত ৫৪ বছরেও খোজ নেয়নি তাদের পর-ি বারগুলোর। তিনি সরকারের কাছে শহীদ পরিবার গুলোর মুল্যায়ন ও স্মৃতি রক্ষায় উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।

শুভ প্রতিদিন/এমকে