যুক্তরাজ্য যুবদল নেতা সুমন ও জর্জিয়া বিএনপি নেতা সোহাগ সংবর্ধিত
প্রকাশিত: ২৩/১২/২০২৫ ১১:৪৩:২২ পূর্বাহ্ন
ছবি: ।
যুক্তরাজ্য যুবদলের সহ-দফতর সম্পাদক দিলদার হোসেন সুমন ও জর্জিয়া বিএনপির সহ-সভাপতি মশহুদ আলম সোহাগকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর কুটি ও শোয়েব মুন্নার সৌজন্যে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হাসান, সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল এবং সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ প্রমুখ।
শুভ প্রতিদিন/এমকে