প্রকাশিত

২৩/১২/২০২৫ ০৫:৩৬:১৭ অপরাহ্ন

প্রবাস

সুইডেন বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সুইডেন বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৫:৩৬:১৭ অপরাহ্ন

ছবি: ।


সুইডেন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাসুদুল হক হিমু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাকিব হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তারেক মাহফুজ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের ম‍ধ‍্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।

আলোচনা সভার শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনায় বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. তারেক মাহফুজ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন- "এই বিজয় বাঙালি জাতির আত্মত্যাগ ও সংগ্রামের এক অনন্য স্মারক"। তিনি প্রবাসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাসুদুল হক হিমু বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রেরণা দেয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা বাছিত চৌধুরী অন‍্যানদের মধ‍্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বাদল, হেলাল উদ্দিন হেলু, সিপার নাজমুল, কবির আহমেদ, ওয়াছি উদ্দিন খান পাঠান, শফিউল সিদ্দিকী রিপন। মনজুর রহমানসহ অনেকে।

আলোচনা সভায় সুইডেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


ডেস্ক রিপোর্ট