প্রকাশিত

০৫/০১/২০২৬ ১২:০৪:৩৩ অপরাহ্ন

প্রবাস

সুইডেনে স্টকহোম বিএনপির উদ্যোগেবেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১২:০৪:৩৩ অপরাহ্ন

ছবি: ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্টকহোম মহানগর শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টকহোম মহানগর বিএনপির সভাপতি জনাব মাসুদুল হক হিমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান কানন এবং সহ-সভাপতি সিপার নাজমুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুইডেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব বাছিত চৌধুরী। তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব হোসেন এর সভা পরিচালনায় অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, দপ্তর সম্পাদক শফিউল সিদ্দিক রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।। স্টকহোম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার সদস্য সচিব ওয়াসি উদ্দিন খান পাঠান (টুটন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান সুমন ও শামিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির উপদেষ্টা সালিকুল ইসলাম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শাকিল হোসেন সবুজ, মঞ্জুর আহম্মেদ, ও কুদ্দুস মিয়া
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্টকহোম মহানগর বিএনপির অন্যতম সদস্য হাজী সালাউদ্দিন।


শুভ প্রতিদিন/এমকে