প্রকাশিত

২৯/০৫/২০২৬ ০৮:৩৪:৪৯ অপরাহ্ন

প্রবাস

আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৮:৩৪:৪৯ অপরাহ্ন

ছবি: ।

বিগত ৭ই মে অনুষ্ঠিত বৃটেনের স্হানীয় সরকার নির্বাচনে আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ।
কাউন্সিলার আবু তালহা চৌধুরী ২০২২সালে টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রীন ওয়েষ্ট ওয়ারড থেকে কাউন্সিলার নির্বাচিত হন ।তিনি চার বছর কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ।

এ বছর তিনি ফাইন‍্যান্স ও রিসোর্স বিষয়ক কেবিনেটের দায়িত্ব পেয়েছেন ।কাউন্সিলার আবু তালহা চৌধুরীর এ বিজয়ে ইতিমধ‍্যে লন্ডনের ক‍্যানারী হুয়ারফে আনন্দ সভা ,মৌলভীবাজারের শাহবন্দর হাফিজিয়া মাদ্রাসা এবং শ‍্যামরার বাজার মসজিদে পাঁচটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

কাউন্সিলার আবু তালহা চৌধুরী মৌলভীবাজার উপজেলার সিংকাপনী মাওলানা পরিবারের এক সার্থক উত্তরসুরী ।তিনি হলেন সাংবাদিক ,কমিউনিটি সংগঠক ও এসপায়ার পার্টির চেয়ারম‍্যাান কে এম আবু তাহের চৌধুরীর জৈষ্ঠ‍্য সন্তান ।তাঁর দাদা ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা শাহ সুফী আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (র:)।
আবু তালহা চৌধুরীর ভবিষ‍্যৎ উন্নতির জন‍্য সকলের দোয়া কামনা করা হয়েছে ।


এইচ বি বা