প্রকাশিত

০৯/০৯/২০২৬ ০৭:১৮:৪৫ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত হবে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৭:১৮:৪৫ অপরাহ্ন

ছবি: ।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত হবে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু এতথ্য জানান।
তিনি জানান, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়াও, আবেদনকারীরা https://rescrutiny.eduboardresults.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
গত ১০ আগস্ট চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।


শিক্ষা/তা/৬