প্রকাশিত

১১/১০/২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

ছবি: নিহত সাদমান রহমান নাবিল ।


সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাদমান রহমান নাবিল নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাটি সিলেটের ঠিক কোন স্থানে এবং কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত সাদমান রহমান নাবিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের ছেলে।

নাবিলের অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রাতে বালিয়াকান্দি উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

s /a