প্রকাশিত

১৬/১১/২০২৫ ১২:৩৪:০০ অপরাহ্ন

এক্সক্লুসিভ

তরুণদের হার্ট অ্যাটাকের জন্য অনিয়ন্ত্রিত জীবনযাত্রা অনেকাংশে দায়ী

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ১২:৩৪:০০ অপরাহ্ন

ছবি: ।

বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে তরুণ এবং অল্প বয়সীদের মধ্যে বেড়েছে হার্টঅ্যাটাকে মৃত্যু। প্রতিনিয়তই শোনা যায় এমন খবর। সম্প্রতি সিলেটের তুমুল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দীপ মালয়েশিয়াতে হার্টঅ্যাটাকে পরলোকগমণ করেন। তার মৃত্যুতে সিলেট বিভাগ ছেয়ে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। তবে, মাত্র ২১ বছর বয়সেই হার্টঅ্যাটাকে তার মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। আগে একটি পরিণত বয়সে হার্টঅ্যাটাকে মৃত্যু হওয়ার খবর পাওয়া যেতো। কিন্তু এখন কেন অল্প বয়সেই হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটছে? তা জানার জন্য দৈনিক শুভপ্রতিদিনের প্রতিবেদক কথা বলেছেন সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেবদুলাল দে পরাগের সাথে। কথোপকথনে উঠে এসেছে কেন অল্প বয়সে হার্টঅ্যাটাক হয়? এর থেকে রক্ষা পেতে কি করতে হবে? তার সহজ ও সাবলীল উত্তর। ডা. পরাগ বলেন, আগে দেখা যেতো একটা পরিপূর্ণ বয়সে হার্টঅ্যাটাকে মৃত্যু ঘটছে, কিন্তু সম্প্রতি এই প্রকোপটি তরুণদের মধ্যেও বেড়ে গিয়েছে। সাধারণত বলা হয়ে থাকে একজন মানুষের বয়স যখন ৪০ এর উপরে হয় তখন থেকেই হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। গত কয়েক বছরে দেখা যাচ্ছে তরুণদের মধ্যে এর ঝুঁকি বাড়ছে। এর পেছনে কিছু কারণ আছে। যেমন- একটা হচ্ছে বংশগত কারণ যেটাকে আমরা জেনেটিক বলি। আরেকটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। তরুণদের হার্টঅ্যাটাকের জন্য এই জীবনযাত্রার



শুভ প্রতিদিন/এমকে