প্রকাশিত

১৫/১০/২০২৬ ০৭:৪৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড এই সিলেট

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৭:৪৭:০০ অপরাহ্ন

সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড এই সিলেট

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড এই সিলেট। বহুকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব। পূজা উদযাপনে যেকোনো প্রয়োজন ও এলাকার সামগ্রিক উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় নগরবাসীর পাশে থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় সিলেট নগরীর কাজলশাহ্ পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি মণ্ডপ এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজন পর্যালোচনা করেন এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় শেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, স্থাপত্য প্রকৌশলী চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী রিপন দেবসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাজলশাহ্ পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ পূজামণ্ডপ সংশ্লিষ্টদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

কেএন