প্রকাশিত

১৬/১০/২০২৬ ০৫:৪৩:৪৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপির হস্তক্ষেপ চায় এলাকাবাসী

শেওলা- জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের অনিয়ম

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৫:৪৩:৪৮ অপরাহ্ন

শেওলা- জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের অনিয়ম

 ‎বহুল প্রতীক্ষিত জকিগঞ্জ -শেওলা রাস্তার সংস্কারের কাজ শুরু হতেই অনিয়ম, দুর্নীতি,২ নাম্বার ইট ও সিমেন্টের ভাগ ৯/১ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। 
‎
‎জকিগঞ্জ থেকে সিলেট যাওয়ার একমাত্র সহজ ও কম সময়ে যাত্রার মাধ্যম জকিগঞ্জ -শেওলা সড়ক।দীর্ঘদিন ভোগান্তির পর অনেক আন্দোলন সংগ্রাম মানববন্ধনের মাধ্যমে ও সিলেট -৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপির ঐকান্তিক পরিশ্রমে গত ৮ অক্টোবর সংস্থার কাজের শুভ উদ্বোধন হয়। পরেরদিন থেকে কাজ শুরু হলে বিভিন্ন অনিয়ম প্রকাশ পেতে থাকে। 
‎
‎এলাকাবাসী জোরালো প্রতিবাদ করার পরেও ঠিকাদারী প্রতিষ্ঠান কর্ণপাত করেনি। আজ বাধ্য হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী দাবি জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তারকে শেওলা -জকিগঞ্জ রাস্তার সংস্কার কাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হস্তক্ষেপ করার জোড়ালো ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন। 
‎
‎উদ্বোধনের দিনে প্রধান অতিথির বক্তব্য মুফতি আবুল হাসানের এমপি শেওলা-জকিগঞ্জ রাস্তার সংস্কার কাজের এস্টিমেট বোর্ড আকারে টাঙ্গিয়ে দেয়ার নির্দেশদিলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখনো তা বাস্তবায়ন করেনি। 
‎
‎উপজেলা তথ্য সূত্রে জানা যায় শেওলা -জকিগঞ্জ রাস্তার সরকারি সিমেন্টের মুল্য ৯০০ টাকা বস্তার দাম ধরা হলেও ৯ বস্তা বালুর পরিবর্তে ১ বস্তা সিমেন্ট দেওয়া হচ্ছে। সরকারি ইটের সাইজ-১০,৩,৫ থাকলেও তা মানা হচ্ছে না।এমনকি কাটা পাথর ৭ জাতের মধ্যে সর্বচ্চ ভালো কংক্রিট ব্যবহার করার কথা রয়েছে। শারির বালুর পরিবর্তে নরমাল বালু দিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। 
‎
‎এমন গুরুত্বপূর্ণ রাস্তায় অনিয়ম এবং দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচিত এমপি মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সরকার দলীয় এমপি শাম্মি আক্তারের কাছে এলাকাবাসীর জোড়ালো দাবি যে কোন মূল্য শেওলা জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জন্য।

কে ইউ এন