প্রকাশিত

১৮/১০/২০২৬ ০১:৪৭:১৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ

সিলেটে দুর্গাপূজা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে এসআরবি-৯

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০১:৪৭:১৯ অপরাহ্ন

সিলেটে দুর্গাপূজা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে এসআরবি-৯

সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এসআরবি-৯। আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট নগরের তালতলার মাছুদিঘীর পাড়স্থ ঐতিহাসিক ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব-৯-এর অধিনায়ক। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেন।

পরিদর্শনকালে এসআরবি-৯ অধিনায়ক মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পরে এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৯ অধিনায়ক বলেন, "সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আসআরবির পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি মণ্ডপ ও এর আশেপাশের এলাকায় স্ট্রাইকিং ফোর্স এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।" যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে এসআরবির সাইবার মনিটরিং টিমও সক্রিয় রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, "সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের পূজাও অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।" আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো জরুরি প্রয়োজনে মণ্ডপ কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে তাৎক্ষণিকভাবে এসআরবির কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান তিনি।

মণ্ডপ পরিদর্শন ও প্রেস ব্রিফিংকালে এসআরবি-৯-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ত্রিনয়নী সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএন