প্রকাশিত

১৭/১০/২০২৬ ০৬:২৮:১৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায়

সিলেটে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৬:২৮:১৬ অপরাহ্ন

সিলেটে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, জাফলং থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহত শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কেএন