শিশু যৌন হয়রানীর অভিযোগ
আবারও শিশু যৌন হয়রানীর অভিযোগ সাতক্ষীরার জামায়াত নেতার বিরুদ্ধে
প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৫:২২:১০ অপরাহ্ন
সাতক্ষীরায় আরও এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও একটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
পরিবারের সদস্যদের দাবি, মাদ্রাসার ভেতরে ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মাওলানা আজাদুল ইসলাম ও তাঁর সহযোগীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরিবারটির অভিযোগ, তারা যাতে আইনগত ব্যবস্থা নিতে না পারে, সে জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে ভুক্তভোগী শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, আজাদুল ইসলামের বিরুদ্ধে অতীতেও শিশুদের শ্লীলতাহানি ও নৈতিক স্খলনসংক্রান্ত আরও তিনটি অভিযোগ উঠেছিল।
s/c