প্রকাশিত

১৫/১০/২০২৬ ০৮:১৩:৫২ অপরাহ্ন

রাজনীতি

বর্ষীয়ান রাজনীতিবিদ

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৮:১৩:৫২ অপরাহ্ন

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। পরে মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে। দীর্ঘদিন মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
 

কেএন