সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৬:৪৯:১৬ অপরাহ্ন
শরতের সোনালী রোদ আর হেমন্তের আমেজে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজার সংলগ্ন লুদরপুর খালে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও আনন্দমুখর ‘পলো বাওয়া’ উৎসব। নদী-নালা, খাল-বিল ও হাওরের পানি কমতে শুরু করায় আবহমান বাংলার এই যৌথ মৎস্য শিকার উৎসবে মেতে ওঠেন আশেপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ।
আজ সকাল ১০ টায় লুদরপুর খালের পাড়ে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাতে ঐতিহ্যবাহী পলো, জাল ও মাচড়া নিয়ে গ্রামবাংলার এই পুরোনো উৎসবে অংশ নেন তরুণ থেকে শুরু বয়স প্রবীণরাও।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানি নামার পর খাল-বিলে দেশীয় প্রজাতির মাছ ধরা এবং তা উৎসবমুখর পরিবেশে উপভোগ করার এই রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। লুদরপুর খালের এই আয়োজনে শুধু মাছ শিকারই নয়, বরং পুরো এলাকজুড়ে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়। চারপাশের উৎসুক মানুষের উল্লাস আর ঢাকঢোল বা বাদ্যের অনুপস্থিতিতেও গ্রামীণ বাঁশির সুর আর কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো খালের পাড়।
উৎসে অংশ নেওয়া আবু তাহের মৎস্যশিকারীরা জানান, পলো বাওয়া আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় ও জলাশয় শুকিয়ে যাওয়ায় এই ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে। তবে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এই ধরনের যৌথ আয়োজন আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খালের পানিতে সারিবদ্ধভাবে নেমে পলো দিয়ে একসাথে মাছ ধরার এই নয়নাভিরাম দৃশ্য দেখতে খালের দুই পাড়ে ভিড় জমান বিভিন্ন এলাকার শত শত দর্শনার্থী। দিনভর চলা এই উৎসবে শোল, বোয়াল, টাকি, গজারসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার আল আমিন বলেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও আনন্দমুখর ‘পলো বাওয়া’ উৎসব জগন্নাথপুর লুদরপুরে হচ্চে।।এটা একটা আনন্দমুখর।
কেএন