প্রকাশিত

১২/১১/২০২৬ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

গ্রেপ্তার

রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন

রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে ৯ নেতাকর্মী গ্রেপ্তার।

গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্ট কান্ডে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় ও এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান আহমদের বাড়ি গোয়াইনঘাটের গুরুকচি, শাহীন আহমদের গোয়াইন, আব্দুল করিমের গুরুকচি, ইসমাইল আহমদের পশ্চিম লাখেরপাড় (বর্তমানে জাফলং বস্তিতে ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), আমির উদ্দিনের কুনকিরি, ফারুক আহমদের ঠাকুরবাড়ী, মস্তাক আহমদের ফতেপুর ২য় খণ্ড (নয়াগ্রাম), মঞ্জুর রহমানের হাতিরকান্দি (বর্তমানে বিন্নাকান্দি) এবং লিটন সাওতালের গুলনী চা বাগান এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত/২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

s/c