প্রকাশিত

১২/১১/২০২৬ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ বন্ধ

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধে সরকার ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু রাখলেও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত ১ নভেম্বর থেকে এই কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সরবরাহকারী দুধ কোম্পানিগুলো বিদ্যালয়ে দুধ না দেওয়ায় এবং বিস্কুট সরবরাহ বন্ধ থাকায় টানা ১১ দিন ধরে পুষ্টিকর এই খাবার থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মিড-ডে মিলের খাদ্য তালিকায় শুকনো ও পুষ্টিকর খাবার হিসেবে বনরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ (UHT Milk) এবং ফর্টিফায়েড বিস্কুট সরবরাহের নির্দেশনা রয়েছে। কিন্তু চলতি মাসের শুরু (১ নভেম্বর) থেকে জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুধ ও বিস্কুট সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
​উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়ন ও ঝরে পড়া রোধে বর্তমানে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এই মিড-ডে মিল কর্মসূচির আওতায় রয়েছে।

​হঠাৎ করে জগন্নাথপুরের বিদ্যালয়গুলোতে দুধ ও বিস্কুট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত দুধ ও বিস্কুট বিতরণ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। উওর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বলেন, ঠাকুর গাওঁ জেলার যে কোন এক বিদ্যালয় হাই কোটে রিটটিশন দায়ের করেছে শুনেছি, দুধের মান নিয়ে। তাই আমাদের বিদ্যালয়ে ১১ দিন দুধ ও বিস্কুট সরবাহ বন্ধ রয়েছে।

শ্যামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল তালুকদার বলেন,আমাদের বিদ্যালয়ে দুধ ও বিস্কিট বন্ধ রয়েছে। বিস্কুট এর মান ভালো না, ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আশিষ দাস বলেন আমাদের বিদ্যালয় ১ তারিখ থেকে দুধ বিস্কুট বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম জানান, দুধ ও বিস্কিট, আপাতত বন্ধ রয়েছে,,পরে চালো হলে আবার বিদ্যালয়গুলোতে দেওয়া হবে।।

কেএন