মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার।
সভায় বক্তব্য রাখেন কুলাউড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান এবং সাংবাদিক নাজমুল বারী সুয়েল।
এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা, নগর উন্নয়ন এবং নাগরিক সেবা কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
কেএন



