প্রকাশিত

১৬/১১/২০২৬ ০৮:৫৬:৩৬ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

মাদক ও চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জের থানা ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ‎

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৮:৫৬:৩৬ অপরাহ্ন

মাদক ও চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জের থানা ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ‎

‎সিলেটের জকিগঞ্জ থানা, ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

‎​সোমবার (১৬ নভেম্বর)দুপুরে ডিআইজি মহোদয় জকিগঞ্জ থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ। এ সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সালামি গ্রহণ শেষে ডিআইজি মহোদয় থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টারপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি থানার হাজতখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
‎
‎​পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।​থানা পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে যান। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রমের গতিশীলতা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
‎
‎​এরপর পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি জকিগঞ্জ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ তিন নদীর মোহনা এলাকা পরিদর্শন করেন। উক্ত এলাকায় মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সর্বোচ্চ সতর্কতা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
‎
‎​পরিদর্শনকালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ ইমিগ্রেশন চেকপোস্ট ও থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএন

Advertisement
Advertisement
Advertisement