প্রকাশিত

১৬/১১/২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটের সারদা স্মৃতি ভবনে তালা দিলো জাসাস, সরানো হলো বিভিন্ন ছবি

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন

সিলেটের সারদা স্মৃতি ভবনে তালা দিলো জাসাস, সরানো হলো বিভিন্ন ছবি

সিলেটের সারদা স্মৃতি ভবন (সারদা হল) থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাসের সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা এই কর্মসূচি পালন করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ভবনে গোপন বৈঠক ও সভা করছেন এমন অভিযোগ তুলে জাসাস নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এ সময় জাসাস নেতারা গণমাধ্যমকে জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করতেন—এমন খবরের ভিত্তিতে তারা ভবনের ভেতরে থাকা ছবিগুলো অপসারণ করেন এবং হলে তালা লাগিয়ে দেন।

কেএন

Advertisement
Advertisement
Advertisement