প্রকাশিত

১৬/১১/২০২৬ ০৭:২২:০০ অপরাহ্ন

Advertisement

জাতীয়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভারতের সঙ্গে করা প্রতিটা চুক্তির সঙ্গে প্রতারণার প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করার আহ্বান

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০৭:২২:০০ অপরাহ্ন

ভারতের সঙ্গে করা প্রতিটা চুক্তির সঙ্গে প্রতারণার প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করার আহ্বান

ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তিতে প্রতারণা জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে এই প্রতারণা ও পানির ন্যায্য হিস্যা বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর করার আহ্বান জানিয়েছেন তিনি।

(সোমবার, ১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে মাওলানা ভাসানীর ৫০ তম মৃত্যবার্ষিকীতে সকল অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যে প্রয়োজন।’

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা সীমান্তে হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

সীমান্তে হত্যা বন্ধসহ পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহবানও জানান তিনি।
 

কেএন

Advertisement
Advertisement
Advertisement