প্রকাশিত

১৯/১১/২০২৬ ০৫:০৯:৪০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

কুলাউড়ায় মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে ইউকে’র তিন প্রতিনিধির পরিদর্শন

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৫:০৯:৪০ অপরাহ্ন

কুলাউড়ায় মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে ইউকে’র তিন প্রতিনিধির পরিদর্শন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে অবস্থিত মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেছেন মুসলিম এইড (ইউকে)-এর তিন প্রতিনিধি। তাঁদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। দুই দিনের সফরে তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান, চলমান কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করছেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিনিধিরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে যাত্রা করে সকাল ১১টার দিকে হাসপাতালে আসেন তাঁরা।
হাসপাতালে পৌঁছে কিছুক্ষণ বিশ্রামের পর প্রতিনিধিরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবা ও রোগীদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি হাসপাতালের বিদ্যমান সেবার মান ও কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসাসেবার পরিধি ও মান আরও উন্নত করার সম্ভাব্য উদ্যোগ সম্পর্কে অবগত হচ্ছেন।


দুই দিনের এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বর্তমান কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কেএন

Advertisement
Advertisement
Advertisement