প্রকাশিত

১৮/১১/২০২৬ ০৮:৫৭:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

৬টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৮:৫৭:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা সংলগ্ন রাস্তা ও বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।

​আজ ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার বিকেলে এই অভিযান পরিচালিত করেন সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহসীন উদ্দিন অভিযানে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী কিছু দোকানপাট অপসারণ করা হয়। এছাড়া, রাস্তার ওপর ও ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় মোট ৬টি দোকানকে ১৩,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​জনস্বার্থে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে জগন্নাথপুর পৌরসভা কর্তৃপক্ষ, আনসার সদস্য এবং জগন্নাথপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
​উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহসীন উদ্দিন জানান, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও মোবাইল কোট অব্যাহত থাকবে।

কেএন

Advertisement
Advertisement
Advertisement