প্রকাশিত

২৩/১১/২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

জকিগঞ্জে স্পিকারের নাগরিক সংবর্ধনা সফল করতে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন

জকিগঞ্জে স্পিকারের নাগরিক সংবর্ধনা সফল করতে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত  ‎

‎জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আসন্ন জকিগঞ্জ সফর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।​সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু। সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ,উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদ আলম লস্কর।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাফাদার।উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম,জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সেক্রেটারি শিব্বির আহমদ রনি ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
‎
‎​সভায় বক্তারা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য স্পিকারের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সর্বজনীন ও সফল করে তুলতে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন।
‎
‎বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু বলেন,স্পিকারের এই আগমন জকিগঞ্জবাসীর জন্য সৌভাগ্যের। এ সুযোগকে কাজে লাগিয়ে জকিগঞ্জের জন্য স্পিকারের মাধ্যমে উন্নয়নমূলক কাজ আদায়ের চেষ্টা করা হবে। যেহেতু এটি স্পিকারের স্মৃতিবিজড়িত এলাকা, তাই তিনি জকিগঞ্জবাসীকে বিশেষ উন্নয়ন উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎
‎​বক্তারা আরও বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই সফরের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল হিসেবে পরিচিত জকিগঞ্জ জাতীয় পর্যায়ে নতুনভাবে গুরুত্ব ও স্বীকৃতি পাবে। ওই দিন স্পিকারের মাধ্যমে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল’ হিসেবে ঘোষণার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

কেএন

Advertisement
Advertisement
Advertisement