প্রকাশিত

১৬/০৮/২০২৪ ০১:০১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জাহির মিয়ার ফাঁসির দাবিতে জাউয়া বাজারে মানববন্ধন

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০১:০১:০০ অপরাহ্ন

ছবি: ।

ছাত্র-জনতার সরকারবিরোধী আন্দোলনে নৃশংসভাবে গুলিবর্ষণ ও অর্থ লুটপাটের অভিযোগে সিলেট মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. জাহির মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) জাউয়া বাজার সংলগ্ন ব্রিজের পাশের রাস্তায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আন্দোলন চলাকালে মো. জাহির মিয়া ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং অর্থ লুটপাটের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউনুস আলী, আকবর আলী এবং জামায়াত নেতা লায়েকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। অবিলম্বে জাহির মিয়াকে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে

শুভ প্রতিদিন/এমকে