প্রকাশিত

২২/০১/২০২৬ ০৫:৫৪:৫১ অপরাহ্ন

সিলেট জুড়ে

নবী করীম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে : তারেক রহমান

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৫:৫৪:৫১ অপরাহ্ন

ছবি: ।

১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে নবী করীম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।সমাবেশে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

চেয়ারম্যান প্রশ্ন রাখেন এই সূর্য, নক্ষত্র যা দেখি তার মালিক কে? বেহেশতের মালিক কে? আপনারা সবাই সাক্ষী দিলেন- দোজখ, বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলছে, টিকিট দেবো, বলছে না? যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু মাত্র আল্লাহর। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা কী ভূমিকা রেখেছিল, তা বাংলাদেশের মানুষ জানে। মিথ্যা ও কুফরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

শুভ প্রতিদিন/এমকে