ছবি: ।
মর্যাদাপূর্ন সিলেট ১ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা সকালে ভোট দিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। আজ সকাল ৯টা ৪০ মিনিটে নগরীর কিনব্রিজ সংলগ্ন শারদা স্মৃতি হল কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। আর সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
ভোট দিয়ে খন্দকার মুক্তাদির নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নারীদের ভোটগ্রহণে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।
ভোট দিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এখন পর্যন্ত ভোট প্রদানে কোনো বাধা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে কয়েকটি কেন্দ্র থেকে নারীদের ভোটগ্রহণে ধীরগতির বিষয়টি তার নজরে এসেছে।
sa/shu