চেয়ারম্যান কয়েস লোদী
সিউকের বিশ্ব বসতি দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করলেন
প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৮:৪০:১৩ অপরাহ্ন
ছবি: ।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেছেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সিলেট নগরীর কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার শিশুদের আঁকা বৈচিত্র্যময় চিত্রকর্ম ঘুরে দেখেন তিনি। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে চিত্রশিল্পীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সৃজনশীল কাজের প্রশংসা করে উৎসাহ দেন সিউক চেয়ারম্যান। পরিদর্শনকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের বিশ্ব বসতি দবিস হচ্ছে আগামী ৫তারিখে, এই বসতি দিবস উপলক্ষে ছোট ছোট সুনামনিদের নিয়ে এই চিত্রাংন্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে তিনটি বিষয় হচ্ছে, আমাদের স্বপ্নের বাড়ী,টেকশই নগরায়ন এবং পারবেশ বান্দব সিলেট। এই তিনটি বিষয়ের উপরে আমাদের ছোট ছোট সুনামনিরা এই প্রতিযোগিতায় অংশগ্রণ করেছেন। এখান থেকে আমরা তাদেরকে পুরোস্কৃত করবো পাচঁ তারিখে আমরা বিশ্ব বসতি দিবসের র্যালির মাধ্যমে এটি উৎযাপিত হবে। এবং সেখানে প্রধান অতিতি হিসেবে উপস্তিত থাকবেন,সিলেট এক আসনের সংসদ ও বনিজ্জ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো নতুন আবাসন বা নগর পরিকল্পনায় শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলার মাঠ ও উন্মুক্ত হাঁটার জায়গা রাখা সিউকের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। শিশুদের তুলির আঁচড়ে ফুটে ওঠা স্বপ্নের শহরের এই রূপরেখা আগামী দিনে পরিকল্পিত নগর গঠনে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও উল্লেখ করেন যে, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে সিউক স্থানীয় বাসিন্দা ও সকল অংশীজনের সমন্বয়ে কাজ করে যাচ্ছে। শিশুদের সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সিউকের স্থপতি চন্দন দেওয়ান, আইটি অফিসার আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কেএন