সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৬:৩২:৪৫ অপরাহ্ন
ছবি: সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি এএইচ-৬আই মডেলের। এটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
s /a