প্রকাশিত

১৭/১০/২০২৬ ০৮:০৬:০০ অপরাহ্ন

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলনমঞ্চ কর্মসূচি

দিল্লিতে সিজিপির নেত্রী নেহা বোরা মুক্তি ফের আটক অভিজিৎ দীপ

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৮:০৬:০০ অপরাহ্ন

দিল্লিতে সিজিপির নেত্রী নেহা বোরা মুক্তি ফের আটক অভিজিৎ দীপ

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলনমঞ্চ কর্মসূচিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে। তবে একই কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি ঘিরে আটক নেতা অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনের পরবর্তী সময়ে তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। সংগঠনটির আইন বিভাগের প্রধান রত্না সিংয়ের অভিযোগ, অভিজিৎকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং তাঁর আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং জানান, অভিজিৎকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করার কথা বলা হলেও তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, কোনো বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবিজানান রত্না সিং।

অভিজিৎসহ অন্য আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে নেহা বলেন, তাঁরা জবাবদিহি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছেন। এ ধরনের বিক্ষোভকারীদের রাতভর থানায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। শুক্রবার সিজেপি ও আইসা তাদের নেতাদের আটক এবং তাঁদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠন দুটির অভিযোগ, আটকের পর তাঁদের আইনজীবী কিংবা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

এক্সে দেওয়া পোস্টে সিজেপি অভিযোগ করে, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।

কেএন