বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা
২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনে ১১০টি হামলা সৌদি আরবের
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৫:৪২:০০ অপরাহ্ন
২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনজুড়ে ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি সামরিক বাহিনী-এমন দাবি করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে জানােগেছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি হুদায়দাহ, তাইজ, আমদান, হাজ্জাহ, সায়দা, আল-জওফ, আল-ধালে ও মারিব গভর্নরেটের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন।
ইয়াহিয়া সারি দাবি করেন, সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৩টিতে।
তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কেএন