পরিষদের নেতৃবৃন্দরা
দিরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা ঐক্য পরিষদ ও পূজা উদযাপন
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৮:৪৮:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মহাঅষ্টমীতে সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন তাঁরা।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব বিমল বনিক বলেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এখন পর্যন্ত জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে একাধিক দল কাজ করছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন।
এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কলি তালুকদার আরতি, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক মলি রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই, দপ্তর সম্পাদক সুমন দাস সাগর, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি রায় মলয়, প্রকাশনা সম্পাদক লিটন দে, সদস্য পুরবী দাস ও মাধবী রানী তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ কান্তি পুরকায়স্থ ও সদস্য সচিব স্বাধীন চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বকুল বনিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নারায়ণ দাস ও সদস্য সচিব দেবল চন্দ্র দাসসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
কেএন