প্রকাশিত

২০/১০/২০২৬ ০৪:৪৫:২৭ অপরাহ্ন

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানীর চিনা নাগরেকের বাসায় ডাকাতি

ইসলামাবাদে একটি বাসায় ডাকাতির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৪:৪৫:২৭ অপরাহ্ন

ইসলামাবাদে একটি বাসায় ডাকাতির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তাননের পুলিশ। পুলিশের পোশাক পরে তাঁরা এ ডাকাতি করেন বলে অভিযোগ উঠেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামাবাদের এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এক পুলিশ কর্মকর্তা ডনকে জানান, ঘটনার সঙ্গে জড়িত চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ঘটনায় পুলিশের পোশাক পরা একদল সশস্ত্র ব্যক্তি বাড়িটিতে ঢুকে নগদ ২০ লাখ পাকিস্তানি রুপি ও ১৫ হাজার রুপি মূল্যের একটি মুঠোফোন লুট করেন। এ ঘটনায় মামলা করেছে পুলিশ।

মামলার বিবরণে বলা হয়, বাড়িটিতে দুই চীনা নাগরিক বসবাস করেন। স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। তিনি দিনের পালার জন্য নিয়োজিত এক নিরাপত্তারক্ষী ও এক গাড়িচালককে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যান। 

মামলার বিবরনে এরা লিখা ছিলো, বাড়ির বাইরে পুলিশের ঘূর্ণায়মান বাতি লাগানো একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়িটিতে চারজন সশস্ত্র ব্যক্তি ছিলেন, যাঁদের মধ্যে তিনজন পুলিশের পোশাক পরেছিলেন। পরে তাঁরা নিরাপত্তারক্ষী ও চালককে গাড়িতে তুলে সেটি বাড়ির ভেতরে নিয়ে যান।

এরপর বন্দুকধারীরা একটি জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে দুই চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করেন। তাঁরা চীনা নাগরিক ও তাঁদের দুই গৃহকর্মীকে বসার ঘরে আটকে রেখে নগদ ২০ লাখ রুপি লুট করে পালিয়ে যান।

ঘটনার পর মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করার পর চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

কেএন