দিরাইয়ে শ্মশানঘাট রক্ষায় গ্রামভিত্তিক দায়িত্ব বন্টন; পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার
প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৮:২৬:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশানঘাটের অব্যবস্থাপনা দূর ও পবিত্রতা রক্ষায় গ্রামভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে। আগামী শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টায় দিরাই শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সাধারণ সম্পাদক সুরঞ্জন রায়ের সভাপতিত্বে ও টিংকু রায়ের সঞ্চালনায় সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, পৌরসভার সাবেক মেয়র বিশ্বজিৎ রায়ের সার্বিক তত্ত্বাবধানে শ্মশান পরিচালনায় গতি আনতে এই উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি গ্রাম থেকে ৭ জন করে সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রাথমিকভাবে যারা দায়িত্ব পেয়েছেন—দিরাই গ্রামের অসীম রায় চৌধুরী, দোওজ গ্রামের আশীষ রায়, নিযুম রায় ও হীরন্ম বর্মন, দাউদপুর গ্রামের টিংকু রায়, হারানপুর গ্রামের সন্দীপন দাস, আনোয়ারপুর গ্রামের দিবাকর দাস ও অঞ্জন দাস।
সভায় বক্তব্য রাখেন- রানা রঞ্জন রায়, মাখন লাল দাস, সুরঞ্জিত রায়, গৌরাঙ্গ পাল, অঞ্জন দাস, নরোত্তম রায়, প্রশান্ত সাগর দাস, বিশ্বজিৎ রায়, মৃদুল কান্তি রায় চৌধুরী ও সুরঞ্জিত সূত্রধর, বকুল রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, শ্মশান কেবল শবদাহের স্থান নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের আবেগের জায়গা। দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনায় এর পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছিল। নতুন কমিটি শ্মশানের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে কাজ করবে। একই সঙ্গে আসন্ন শ্মশান কালীপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেএন