দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নতুন থানা ভবন। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত এই আধুনিক ভবনটির উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন থানা ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট রেঞ্জ ডিআইজি, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার
এ বি এম জাকির হোসেন পিপিএম সভাপতিত্ব করবেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেসুর রহমান
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুরানো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোতে দাপ্তরিক ও পুলিশি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এতে সাধারণ জনগণের সেবা প্রাপ্তিতে কিছুটা ভোগান্তি পোহাতে হতো। নতুন এই আধুনিক ভবনটি চালু হওয়ায় জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এর ফলে এলাকাবাসী আরও উন্নত ও দ্রুত পুলিশি সেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।।
আগামীকালকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে থানা চত্বরে ব্যাপক আলো সজ্জা সহ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন।
ক্যাপশন, উপড় জগন্নাথপুর থানা ভবন, নিছে সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমেদ
কেএন



