প্রকাশিত

২১/১১/২০২৬ ০২:২০:৫৮ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সকাল থেকেই বিদ্যুৎহীন জগন্নাথপুর উপজেলা

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০২:২০:৫৮ অপরাহ্ন

সকাল থেকেই বিদ্যুৎহীন জগন্নাথপুর উপজেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে আসা বিদ্যুতের ৩৩ হাজার কেভি (৩৩ কেভি) মূল সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় আবাসিক বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, সকালের দিকে হঠাৎ করে সিলেটের কালিগঞ্জ বাজার এলাকায় বিদ্যুতের মূল লাইনের ডিস্ক ইনসুলেটর ক্র্যাক (ফেটে) যাওয়ায় এ বিপর্যয় দেখা দেয়। এতে সকাল থেকেই জগন্নাথপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইনের ত্রুটি সারাতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ  বলেন, হঠাৎ করে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের ডিস্ক ইনসুলেটর ক্র্যাক করায় সংযোগ বন্ধ হয়ে যায়। আমাদের কর্মীরা ইতিমধ্যে লাইনে মেরামতের কাজ শুরু করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি।

কে ইউ এন

Advertisement
Advertisement
Advertisement