প্রকাশিত

১৮/১০/২০২৬ ০৫:১৩:১৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৫:১৩:১৭ অপরাহ্ন

মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। 

রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসা মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি সাকির মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, মিল মালিক সমিতির প্রচার সম্পাদক মুর্শেদ আলম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার।

প্রেসক্লাবের এসব কর্মকান্ডের প্রশংসা করে অতিথিরা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মতো এমন প্রশংসনীয় উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সাংবাদিকতার পাশাপাশি তারা আর্তমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন এমনটাই প্রত্যাশা। মাদরাসা শিক্ষার কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছির, আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার মুহতামিম হাফেজ হোসাইন আহমদ, শিক্ষা সচিব মুফতি মাহমুদুল হাসান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. শরীফ আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য এখলাছ আলী ও ইফতেখার মাহমুদ পাভেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

কেএন