টিপু সুলতান, সাবেক সভাপতি দিরাই প্রেসক্লাব
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতির ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৫:০৮:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে এ দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, আল মরিয়াদ তনয়, মরহুমের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয় এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান ও প্রথিতযশা সাংবাদিক। প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান এবং সাংবাদিকতায় অবদান দিরাইয়ের সাংবাদিক সমাজকে আজও অনুপ্রাণিত করে। তাঁর মৃত্যুতে দিরাইয়ের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তাঁরা প্রয়াত এই সাংবাদিকের কর্মময় জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দিপংকর বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, নির্বাহী সদস্য প্রশান্ত সাগর দাস, তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সদস্য হেলাল আহমদ, এহিয়া আহমদ লিটন, পাবেল হাসান, রায়হান মিয়া, আয়মান মিয়া ও রাজিব দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
কেএন